২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে আইন করার সুপারিশ

প্রতিবন্ধীদের সড়কপথে নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে সচেতনতা তৈরির পাশাপাশি আইন প্রণয়নের বিষয়ে সুপারিশ এসেছে একে আলোচনা অনুষ্ঠানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 01:40 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ক্রিয়েটিং অ্যাকসেসিবিলিটি ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ফর ডিজঅ্যাবলড’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বিআরটিএ ও ব্র্যাক।

ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ-র চেয়ারম্যান এবং ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেন থেকে আসা লুন্ড ইউনিভার্সিটির শিক্ষক এবং প্রতিবন্ধী, বৃদ্ধ ও পথচারীদের নির্বিঘœ চলাচল ও সড়ক অবকাঠামো বিশেষজ্ঞ ড. হেলেনা সিভেনসন।

ড. হেলেনা সেভেনসন পরিবহন ব্যবস্থায় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ফুটপাতের উচ্চতা অনেক বেশি হওয়া, অসমান ও সংকীর্ণ ফুটপাত, প্রতিবন্ধীদের বাসে উঠানামার ব্যবস্থা না থাকায় তাদের সমস্যায় পড়তে হয়।

এ সমস্যা কাটিয়ে উঠতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করেন।

পরে মুক্ত আলোচনায় প্রতিবন্ধীদের সড়কপথে নির্বিঘ্ন চলাচলে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগের উপর জোর দেন বক্তারা।

বিআরটিএ-র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার পরিবহন ব্যবস্থায় প্রতিবন্ধীদের নির্বিঘœ চলাচলের জন্য এই বছরের মধ্যেই ‘ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট’ চালু করতে যাচ্ছে। সড়কের ব্যপারটা বিআরটিএ দেখলেও ফুটওভার ব্রিজ ও অন্যান্য ব্যাপারগুলো সিটি করপোরেশনের আওতায়। তাই আমাদের সমন্বিত একটা ব্যবস্থার কথা ভাবতে হবে। আজকের উপস্থাপিত এই প্রবন্ধের অনেক তথ্যই আমাদের কাজে সহায়ক হবে।”