২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 12:33 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

যশোর ২৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বেনাপোল কাস্টমসের রপ্তানি কার্গো শাখার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমের রপ্তানি কার্গো শাখার পেছনে বিজিবির টহল দল অভিযান চালায়।এ সময় ওখানে একটি চায়ের দোকানে বসা অস্ত্র চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা হয়েছে।