২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধ নিহত

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বছরের এক শিশু ও এক বৃদ্ধ নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিন জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার দুপুরে রাণীনগর-আত্রাই সড়কের নগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় মারা যান বৃদ্ধ সুন্নাস রায় (৬৫) এবং কাশিমপুর দুর্গাপুর গ্রামের সুমন প্রামানিকের মেয়ে মহিমা (০২)।

আহতরা হলেন দুর্গাপুর গ্রামের মোটরসাইকেল আরোহী দিপু, জুয়েল হোসেন ও আলমগীর হোসেন। তাদের রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধূরি জানান, সুমন প্রামানিকের দুই বছরের মেয়ে মহিমা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোটরসাইকেল করে দ্রুত হাসপাতালে নেয়ার সময় রাণীনগর-আত্রাই সড়কের নগর ব্রিজের পূর্বের সড়কে সুন্নাস রায় নামের এক বৃদ্ধের সঙ্গে ধাক্কা লাগে। এতে বৃদ্ধ সুন্নাস, শিশু মহিমাসহ দিপু, জুয়েল ও আলমগীর সড়কের ওপর ছিটকে পড়েন।

স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিমা ও সুন্নাস রায়কে মৃত ঘোষণা করেন।