ঝিনাইদহে মঙ্গলবার হরতাল
শ্রমিক নেতা আব্দুল গাফফার বিশ্বাসকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঝিনাইদহ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার বিকালে এ হরতালের ঘোষণা দেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান হবু।
এর আগে আব্দুল গাফফারের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। মিছিলটি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
সোমবার ভোরে শহরের আরাপপুরের উকিলপাড়ায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়।
তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
