২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত হওয়ার একদিন পর সাত বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রেজওয়ানা সিদ্দিকা তৃপ্তি (৭)।

শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে ট্রাকের ধাক্কায় আহত হয় তৃপ্তি।

তৃপ্তি উত্তর বড়ভিটা গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বিএমবি মেধা বিকাশ কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী ছিল।

তৃপ্তির বাবা হাফিজুল ইসলামের জানান, শনিবার দুপুরে বড়ভিটা বাজারে রাস্তা পারাপারের সময় জলঢাকাগামী একটি ট্রাক তৃপ্তিকে ধাক্কা দেয়।

উদ্ধার করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।