২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদের মেসে ডাকাতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি মেসে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের কাছে ‘মা মঞ্জিল’ নামে একটি ভবনে অবস্থিত ওই মেসে ডাকাতি হয় বলে জানান জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন।

ওই মেসের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুস সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে ডাকাতদল প্রথমে মেসের দুই নম্বর কক্ষের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

“পরে বাকি ১৪টি কক্ষে ঢুকে একইভাবে শিক্ষার্থীদের নগদ টাকা, মোবাইল ফোন সেট ও মূল্যবান সামগ্রী লুট করে।”

আধঘণ্টা ধরে লুটপাট শেষে মেসের সব ছাত্রের হাত-মুখ বেঁধে রেখে ডাকাতরা পালিয়ে যায় বলে জানান সালেহীন।

রাতেই ডাকাতির বিষয়টি শিক্ষার্থীরা প্রক্টরকে জানান।

ওসি গৌসুল জানান, ভোর ৪টার দিকে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।