২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাক্টর উল্টে নিহত ১

গাইবান্ধা সদরে একটি ট্রাক্টর উল্টে এর একজন আরোহী নিহত হয়েছেন।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সদর থানার ওসি রাজিউর রহমান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে খোলাহাটি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের খোলাহাটি-রথেরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় চন্দ্র (৩০) টেম্পো চালক ছিলেন। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি রাজিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে হৃদয় রথেরবাজার থেকে ট্রাক্টরে চড়ে খোলাহাটি যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে আহত হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।