পীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
সংসদ নির্বাচন ঘিরে নাশকতার মামলার পলাতক আসামি রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধান জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার নতুন বাজার থেকে নুরুল আমীনকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক নুরুল ইসলাম সকালে উপজেলা সদরের নতুন বাজারে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল আমীন গত ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, উপজেলা নির্বাচন অফিসে হামলা, সহিংতা ও নাশকতার ঘটনায় করা একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
