২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকূপায় মন্দিরের দানবাক্সের টাকা চুরি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি মন্দিরের দানবাক্সের টাকাসহ বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 02:19 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার রাতের কোনো এক সময় কুমড়েদহ গ্রামের রাধা-কৃষ্ণ জিউ মন্দিরে এ ঘটনা ঘটে।  

স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা মন্দিরের পূজার সামগ্রী, থালা বাসন ও দানবাক্সের ভিতরে থাকা ৩০ হাজার টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।