২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্থানীয় এক বিএনপি কর্মীর বাড়িতে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 02:10 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম রেজা জানান, শনিবার রাত ১২টার দিকে বাগদী রাইট গ্রামে শফিকুল ইসলামের বাড়ির জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

শফিকুল উপজেলা বিএনপির কর্মী বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান।

আগুন দেখে বাসিন্দারা চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। 

আগুনে ঘরের অর্ধেক পুড়ে গেছে, তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও এসআই সেলিম জানান।