যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দীন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।
মেরামত শেষে ফের উৎপাদনে যেতে আরো ২/৩ দিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন কারখানার এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কারখানার অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটজনিত কারণে সন্ধ্যায় আগুন ধরে যায়। দ্রুত কারখানার ফায়ার অ্যান্ড সেফটি শাখার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর প্লান্টে অ্যামোনিয়া প্রস্তুত বন্ধ হয়ে যাওয়ায় কারখানায় ইউরিয়া উৎপাদনও বন্ধ হয়ে যায়।
কারখানাটিতে প্রতিদিন এক হাজার সাতশ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকে।
