২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অগ্নিকাণ্ড

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্ধিত ভবনের একটি কক্ষে আগুনে পুড়ে গেছে তিন আইনজীবীর চেম্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 10:19 AM

Updated : 22 Aug 2022, 06:12 PM

আইনজীবী সমিতির তত্ত্বাবধায়ক নিমেশ চন্দ্র দাস জানান, রোববার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

নিমেশ চন্দ্র বলেন, ভোর ৫টার দিকে নিরাপত্তা রক্ষীরা ফোন করে অ্যানেক্স ভবনের নীচতলায় একটি কক্ষে আগুন লাগার কথা জানায়। তাদের কাছে ঘরের চাবি না থাকায়  জানালা ভেঙে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনে ভবনের ১০১৩ নম্বরের একটি কক্ষ পুড়ে যায়। হাই কোর্টের সাবেক বিচারক ও বর্তমান আইনজীবী একেএম শফিউদ্দিন, আইনজীবী রাজিয়া সুলতানা ও এসএমএস জামান  ওই কক্ষটি চেম্বার হিসাবে ব্যবহার করেন।

আইনজীবী শফিউদ্দিন বলেন, “ওই কক্ষে আমাদের তিনজনেরই ফাইলপত্র ও ড্রেস ছিল। সেগুলো পুড়ে গেছে।”

কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।