২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৬১ হাজার ইয়াবা আটক

কক্সবাজারের টেকনাফে ৬১ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি-৪২) সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 02:15 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

এসময় একটি ট্রলারও জব্দ করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার ভোরে নাফ নদীর নাইট্যংপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলার যোগে ইয়াবা আসার খবর পেয়ে ভোরে নাফ নদীর নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ইয়াবা পাচারকারী ট্রলার থেকে নাফনদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৬১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।