সোনা আটকের ঘটনায় আরেক বিমানকর্মী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৬ কেজি সোনা আটকের ঘটনায় বাংলাদেশ বিমানের এক মেকানিককে আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানান, বুধবার গভীর রাতে বিমানবন্দর থেকে আটক করা হয় নিয়াজ মাহমুদকে।
এ নিয়ে সোনা পাচারের ঘটনায় দুজনকে আটক করা হলো।
এর আগে গ্রেপ্তার বিমানের মেকানিক্যাল অ্যাসিসটেন্ট মো. আনিস উদ্দিন ভূইয়ার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিয়াজকে আটক করা হয় বলে জানান তিনি।
নিয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফোজতের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
১০৬ কেজি ওজনের এই সোনার আনুমানিক বাজার মূল্য ৪৮ কোটি টাকা।
এই সোনা চোরাচালানে জড়িত সন্দেহে বিমানের মেকানিক্যাল অ্যাসিটেন্ট আনিসকে গ্রেপ্তার করা হয়।
