নোবিপ্রবিতে দ্বিতীয় অপেক্ষমাণের ভর্তি ৮মে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে শূন্য আসনে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ৮মে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও ভর্তি কমিটির সচিব অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd)) এবং মোবাইল ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
