২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

জবাবদিহিতা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়ে পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 02:01 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়, শ্রম মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয় পরিদর্শন করেছেন।

বুধবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি সব মন্ত্রণালয়ে যাব। প্রধানমন্ত্রী হিসাবে সব দায়িত্ব আমার। জবাবদিহি তো আমাকেই করতে হয়।”

গত সরকারের সময়ে সকল মন্ত্রণালয় পরিদর্শন করতে না পারার কথাটি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “গতবার আসবো আসবো করে আসতে পারিনি। এবার শুরতেই আসলাম।”

“মতবিনিময়ের মধ্য দিয়েই সকল সমস্যার সমাধান সম্ভব।”

এসময়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এং সচিব খন্দকার আসাদাজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।