চট্টগ্রামে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের কুমিরায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বুধবার ভোরে কুমিরা বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বয়স ৩০ থেকে ৩২ এর মধ্যে জানালেও তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরির্দশক জিল্লুর রহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী পিকআপ ভ্যানটি কুমিরা বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে পিক আপ ভ্যানে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যায়।
এ দুর্ঘটনায় পিক আপ চালক আহত হলেও সে পালিয়ে গেছে বলে জানান তিনি।
