২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁ শহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার দুপুরে খাঁস নওগাঁ মহল্লার গোরস্থানের পুকুরে পড়ে মারা যায় সুখী (৬) ও অরিয়ন (৭)।

সুখী একই এলাকার শুকটার মেয়ে এবং অরিয়ন তার প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে।

নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানান, পুকুর পাড়ে সুখী ও অরিয়ন খেলছিল। খেলার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।