মে দিবসে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র দূতাবাস
মে দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস ও এর সব অফিস বন্ধ থাকবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনসুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।
তবে এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে।
এজন্য তারা ৮৮৫৫৫০০ নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবেন।
