২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ

হবিগঞ্জের পাঁচটি জায়গায় আলোচিত ১৭ আগস্টে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণ করা হেয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার বেলা ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে সাক্ষ্য দেয়ার সময় সাতজন আসামির মধ্যে পাঁচজন উপস্থিতি ছিলেন।

২০০৫ সালের এই বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচটি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য দেয় চার সাক্ষী।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল আহাদ ফারুক এবং আসামি পক্ষে সফিকুর রহমান চৌধুরী।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে হবিগঞ্জ কারাগার থেকে আসামি এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন আহমেদকে আদালতে আনা হয়।