উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম
কলেজ পড়ুয়া ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় লক্ষ্মীপুর শহরে ভাগ্নিকে মারধর ও তার মামাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার পৌর এলাকার আবিরনগর গ্রামে এ হামলায় আহতরা হলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই ছাত্রী (নাম প্রকাশ করা হলো না) ও তার মামা বাহার।
আহতদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
আহত বাহার বলেন,লক্ষ্মীপুর সরকারি কলেজে যাতায়াতের সুবিধার্থে ভাগ্নি তাদের বাড়ি থেকে লেখাপড়া করেন।
দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে তার ভাগ্নিকে স্থানীয় যুবক আবুল কাশেম ও তার সহযোগীরা উত্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
সর্বশেষ সকালে মোবাইল ফোনে উত্ত্যক্ত করলে বাহার তার প্রতিবাদ করেন।
এ সময় আবুল কাশেম ও তার সঙ্গীরা তাদের বাড়ি গিয়ে তার ভাগ্নিকে মারধর ও বাহারকে কুপিয়ে আহত করে।
