কিশোরগঞ্জ কারাগারে আসামির ‘আত্মহত্যা’
কিশোরগঞ্জ জেলা কারাগারে পুলিশ হত্যা মামলার এক আসামি চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
কারাগারের জেলার মো. শফিউল আলম জানান, নিহত মামুন (৩৪) কিশোরগঞ্জের ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,সকাল সোয়া ৯টার দিকে মামুন সবার অলক্ষ্যে শৌচাগারের পাইপ বেয়ে কারগার ভবনের উপরে উঠতে থাকেন। এ সময় পুলিশসহ অন্য কয়েদীরা তাকে দেখে চিৎকার করলে মামুন কারাগারের চতুর্থ তলা থেকে নিচে লাফিয়ে পড়েন।
কর্তব্যরত চিকিৎক ডা. তানভীর আহমেদ জানান, মামুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনায় এসআই আমিনুল ইসলাম একটি মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ভৈরব থানার দুজন এসআই ও এক কনস্টেবলকে কুপিয়ে আহত করে মামুনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
আহতদের মধ্যে এসআই মোস্তাফিজ মারা গেলে পরদিন সকালে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ মামুনকে গ্রেপ্তার করে।
