২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা নারীর গলাকাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় এক নারী ব্যবসায়ী খুন হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 06:53 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

রোববার বিকালে আজিমপুরে নিজ বাড়ি থেকে পুলিশ রূপা খাতুনের (২৮) লাশ উদ্ধার করে। তিনি দর্শনার ম্যাক ওয়েভার বিউটি পারলারের মালিক।

তবে, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, রূপা স্থানীয় ইসলাম বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক ওয়েভার বিউটি পারলারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।

এলাকার লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা লাশ বাড়ি নেন এবং পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।