২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল কৃষিভবনে আগুন

রাজধানীর মতিঝিলে কৃষি ভবনের আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় তা  নিয়ন্ত্রণে এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 06:24 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ তলা কৃষি ভবনের অষ্টম তলায় বিকাল সোয়া ৫টা দিকে আগুন লাগে। পৌনে ৬টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তলায় একজন পরিচালকের কক্ষে কাগজপত্র পোড়া ছাড়া বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।