২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের সুলতানা মঞ্জিল এলাকায় এই দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

তবে তাদের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

মহাসড়ক পুলিশের কুমিড়া ফাঁড়ির এসআই জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাদের বাড়ি মিরেরসরাই বলে আমরা শুনেছি। কিন্তু নিশ্চিত নই।”

ট্রাক ও চালককে আটক এবং সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।