২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাঁশঝাড় থেকে তরুণী লাশ উদ্ধার

গাজীপুরের  কালিয়াকৈর উপজেলা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার বিকেলে উপজেলার কারল সুরিচালা এলাকার বাঁশঝাড়ের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর  (২২) লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই)মো.  আতিকুর রহমান  রাসেল জানান, এলাকাবাসীর  কাছে খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ওই  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

তিনি বলেন, “সবুজ প্রিন্টের কামিজ ও ম্যাজেন্ডা রংয়ের সালোয়ার পরা ওই তরুণীকে দুর্র্বত্তরা ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

এ ব্যাপারে কালিয়াকৈর  থানায়  একটি মামলা হয়েছে।