সিলেটের অস্ত্র ও গুলিসহ ১২ ডাকাত আটক
সিলেটে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার ভোর রাতে ওসমানী নগরের শেরপুর টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়েছে বলে দুপুরে র্যাব-৯ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
আটকৃত হলেন, সঞ্জব আলী (৪৫), আমির উল্লাহ (৩২), ওহাদ উল্লাহ (৪৮), অহিদ মিয়া (৩৫), আব্দুল মোকাদ্দিছ (৩৫), ইসমাইল (৩০), শফিক আহমদ (২২), সুমন আহমদ (২৩), বকুল মিয়া (২১), আব্দুল হাই (২৩), আল মামুন ইয়ামিন (২৪) ও সোহেল মিয়া (২২)।
এ সময়এদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ, চারটি লোহার তৈরি পাঞ্জা, দুইটি রাম দা, সাতটি ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তাদের বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে।
র্যাব-৯ এর অধিনায়ক মুফতি মাহমুদ খান জানান, বেশ কিছু দিন ধরে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এলাকা ও মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব শেরপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাতদলের ১২ সদস্যকে আটক করেছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ইতোপূর্বে সিলেটের বিভিন্নস্থানে ডাকাতিরর কথা জানিয়েছে।
আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
