২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে যুবক খুন

নারায়ণগঞ্জ সদরে সোমবার এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 06:55 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, লাশটি দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

অন্য কোথাও হত্যার পর এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।