২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগারো দিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ১১ দিন পর একাধিক মামলার আসামি ফেনী সদরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার শহরের বিসিক শিল্প নগরী এলাকায় রাস্তার পাশে মোহাম্মদ শহিদের (৩০) লাশ পাওয়া যায়। শহিদ সদরের বারাহিপুরের মকবুল আহম্মেদের ছেলে।

তার নামে ফেনী মডেল থানায় হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামছুল আলম সরকার জানান, সকালে রাস্তার পাশে লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দুর্বৃত্তরা নিহতের চোখ উপড়ে নিয়েছে এবং জননাঙ্গ কেটে ফেলেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ৩ এপ্রিল বিকালে বাসা থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে পরদিন থানায় জিডি করতে যান তারা।

কিন্তু থানায় জিডি না নেওয়ায় গত বুধবার (৯ এপ্রিল) পরিবারের পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হয়।