চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোকেয়া চন্ডিপুর গ্রামের মফিজুর রহমানের স্ত্রী।
দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, রোববার রাতে রোকেয়া নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মশার কয়েল থেকে মশারি, বিছানা ও তার শাড়িতে আগুন লাগে। এতে মারাত্মক দগ্ধ হন তিনি।
উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
