২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

দক্ষিণাঞ্চলের কয়েকটি থানার অন্তত এক ডজন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার পটুয়াখালী সদরের মৌকরন বাজার থেকে শিশির মৃধা নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে লাউকাঠি গ্রামের প্রয়াত ইউসুফ আলী মৃধার ছেলে শিশির মৃধা পটুয়াখালীর লাউকাঠি এলাকায় রবিউল হত্যার প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন।

তিনি জানান, শিশিরের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানা ও মাদারীপুরের বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। সে এসব মামলায় পলাতক ছিল।

তার বিরুদ্ধে নিজ এলাকার হিন্দু সম্প্রদায়ের উপর একাধিকবার সন্ত্রাসী হামলা, ছিনতাই ও চাদঁবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওসি মনির আরো বলেন, শিশিরের গ্রেপ্তারের খবরে সন্ধ্যা ৭টার দিকে এলাকাবাসী তার বিচারের দাবিতে থানার ফটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে।