২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু বৈসাবি

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে পাহাড়িদের পাঁচ দিনব্যাপী বর্ষবরণের ঐতিহ্যবাহী ‍উৎসব বৈসাবি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 04:15 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রোববার সকাল ৯টায় বান্দরবানের পুরাতন রাজার মাঠ থেকে বের হয় শোভাযাত্রা। শহরের মূল সড়ক ঘুরে আবার রাজার মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উৎসবের অন্যতম আয়োজন বয়স্ক পূজা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠীর মানুষ নিজেদের সাজ-পোশাকে এ আয়োজনে অংশ নেন।

পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণের এই উৎসবকে ত্রিপুরা ভাষায় বৈসু, মারমা ভাষায় সাংগ্রাইং ও চাকমা-তঞ্চঙ্গ্যা ভাষায় বিঝু বলা হয়। আর এই তিন উৎসবের মিলিত রূপ হচ্ছে ‘বৈসাবি’।

এবার পাহাড়ি জনগোষ্ঠী ১৩৭৫ সাকক্রয়কে (সাল) বিদায় দিয়ে ১৩৭৬ সাকক্রয়কে স্বাগত জানাচ্ছে।

এবারে উৎসবের প্রতিপাদ্য ‘ছড়াও শুদ্ধ সংস্কৃতির সুবাতাস, হবে দুরাচার-দুর্নীতিমুক্ত স¦দেশ আমার’।

উৎসবের দ্বিতীয় দিন পহেলা বৈশাখে বুদ্ধমূর্তি স্নান করানোর পর বিকাল ৩টায় হবে মৈত্রী পানি বর্ষণ উৎসব।