২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় সাবেক সেনাসহ নিহত ২

ফরিদপুরে বাস দুর্ঘটনায় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৯ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

পুলিশ জানায়, রোববার দুপুরে ফরিদপুর-রাজবাড়ী সীমান্তের বসন্তুপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ঢাকা সেনা সদর দপ্তরের সাবেক ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দিন সিকদার (৫০) ও রাজবাড়ীর গোয়ালন্দের নিকাবর সরদার (২৫)।

আহতদের মধ্যে ১১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসা দেয়া হচ্ছে। বাকিদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

ফরিদপুর হাইওয়ে পুলিশের এএসপি আশরাফুজ্জামান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেল বহরের সংঘর্ষ হলে তিন মোটরসাইকেল আরোহী আহত হন।

এরপর বাসটি দ্রুত পালাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

এ সময় বাসের যাত্রী নাসির উদ্দিন সিকদার ঘটনাস্থলেই মারা যান। নিহত নাসিরের বাড়ি গোপালগঞ্জের মুকসেদপুর ডাঙ্গা দুর্গাপুরে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ হোসেন জানান, হাসপাতালে আনার পর নিকাবর সরদারের মৃত্যু হয়।