২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে দ্রুত গতির ট্রাক্টরের ধাক্কায় একটি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 09:42 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, শনিবার রাত ১টার দিকে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমগীর মির্জা, হাবীব ও হারুন।

গুরুতর আহত অবস্থায় চালকসহ অন্য এক যাত্রীকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সাজেদুর বলেন, রাতের বেলা দ্রুতগতির ট্রাক্টরটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আলমগীরের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে হাবীব ও হারুন মারা যান।