চকরিয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বানিয়ারছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনায় মারা যান জহির উদ্দিন (৩০)।
জহির রাজশাহীর চারঘাটা উপজেলার প্রয়াত মনিরুজ্জামানের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া হাইওয়ে পুলিশের এসআই নিজাম উদ্দিন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের জহির আহত হন।
চকরিয়া সরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় তার মুত্যু হয়।
এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
