২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জাল টাকাসহ আটক ২

নীলফামারীর ডিমলা উপজেলায় জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 07:28 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার দুপুরে গয়াবাড়ী ইউনিয়নের সুটিবাড়ী বাজার থেকে আটকের সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করা হয়।

বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটককরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল বাহাপুর গ্রামের প্রয়াত আছার প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও চাদিনা শিবগঞ্জ গ্রামের প্রয়াত আলতাফ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৩)।

ডিমলা থানার এসআই তামবিরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে সুটিবাড়ী বাজারের কাচামাল ব্যবসায়ী জাদুমিয়ার কাছ থেকে কাঁচা মরিচ ও পেঁয়াজ কেনে দুই যুবক।

দাম পরিশোধের জন্য এক হাজার টাকার একটি জাল নোট দিলে ওই ব্যবসায়ী তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।