২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরনের কুলখানি অনুষ্ঠিত

বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের কুলখানি সম্পন্ন হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার বাদ আসর নগরীর দক্ষিণ আলেকান্দা নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ২২ মার্চ বরিশালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পড়ে গিয়ে মাথায় আঘাত পান হিরন। এরপর ঢাকায় এনে অবস্থার উন্নতি না হওয়ায় পাঠানো হয় সিঙ্গাপুলে।

কিন্তু সিঙ্গাপুর থেকে কোনো আশা না দেয়ায় দেশে ফিরিয়ে এনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল হিরনকে।

সেখানে গত বুধবার (৯ এপ্রিল) তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।