২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি প্লাস্টিকের ব্যাগ ও চট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার দুপুর সোয়া ২টায় নিশ্চিন্তপুর এলাকার জিওটেক্স নামের ওই কারখানায় বিদ্যুতের কাজ করার সময় আগুন ধরে। পরে আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, জিওটেক্স কারখানায় আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলেও তিনি জানান।