২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে কক্সবাজারে একজন খুন

এক ডাক্তারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন তার কেয়ারটেকার।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নের নিমার্ণাধীন মেডিকেল কলেজ এলাকায় এ ঘটনায় নিহত মো. মোজাম্মেলের (৪০)স্ত্রী মুবিনা আকতারও (৩৫) এ হামলায় আহত হন।

মহেশখালী উপজেলার মাতারবাড়ি উপজেলার মোহাবেত ছেলে নিহত মোজাম্মেল কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা এবং কক্সবাজার জেলা কারাগারের চিকিৎসক আবদুস সালামের মালিকাধীন একটি জমির কেয়ারটেকার ছিলেন।

একই বিরোধের জেরে গত ১৭ মার্চ কক্সবাজার শহরের ছুরিকাঘাতে ডা. আবদুস সালামও আহত হন। তিনি এখনো চিকিৎসাধিন রয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালে নিহতের স্ত্রী মুবিনা আকতার জানিয়েছেন, সকাল ৮টার দিকে একদল সন্ত্রাসী তারা বসবাস করা বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে এবং তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে তারা।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে র‌্যাব সদস্যরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার স্বামীর মৃত্যু হয়।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, এ ঘটনায় সদর উপজেলার জানারগুনা িএলাকার নুরু হকের ছেলে মো আরিফকে (২০েআটক করা হয়েছে।

জড়িতদের অন্যদের আটকের চেষ্টা চলছে।