খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ কর্মী খুন
খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের বড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তথ্য ও প্রচার সম্পাদক নিরন কুমার চাকমা এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু লারমা) দায়ী করেছেনে।
নিহতরা হলেন, নতুন ময় চাকমা (৪৮), প্রতুল চাকমা রকেট (৩৫)। খুব কাছ থেকে গুলি করে তাদের হত্যা করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি।তবে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতি নেতা সজীব চাকমা দাবি করেছেন, এ হত্যাকাণ্ডে তাদের কোনো হাত নেই। তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
