২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুনে দগ্ধ ৪

রাজধানীর কামরাঙ্গীর চরের আলী নগরে এক জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 09:36 PM

Updated : 22 Aug 2022, 06:03 PM

তারা হলেন- মণ্টু ঘোষ (৪০), আব্দুর রশিদ (২১), আলমগীর হোসেন (১৪) ও রুবেল (২০)।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আলী নগরের সোহাগের জুতার কারখানায় আগুন লাগে। আগুনে সেসময় কর্মরত ওই চার শ্রমিক আহত হন।

“তাদের মধ্যে গুরুতরভাবে দগ্ধ মণ্টু ও আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।”

বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

দগ্ধ আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, পেস্টিং এর কাজ করার সময় আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভায়।