২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন তাজরীন চেয়ারম্যান

অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলায় তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির মালিকের স্ত্রী মাহমুদা আক্তারকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 01:16 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ তাকে জামিন দেন।

তার আইনজীবী আবু বকর ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন মাহমুদা। তবে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

এর পাঁচ দিনের মাথায় মঙ্গলবার জজ আদালতে জামিনের আদেন করেন মাহমুদা। আবেদনটি নিয়ে শুনানি শেষে জামিন দেয় আদালত।

মাহমুদাকে হাকিম আদালত গত ১০ ফেব্রুয়ারি জামিন দিয়েছিল। তবে পরে জজ আদালত ওই জামিন বাতিল করে।

জামিনের আবেদন নিয়ে ফের আদালতে তাজরীন মালিকের স্ত্রী