২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, শিবিরনেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে সখিপুর কেবিএ কলেজ শাখা শিবিরের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 11:50 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

গুলিবিদ্ধ মিলন হোসেন সোহাগ (১৯) কেবিএ কলেজ শাখার সভাপতি। তিনি দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মনু গাজীর ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী।

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দেবহাটা থানার ২ পুলিশ কনস্টেবলও আহত হয়।

দেবহাটা থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোরে সখিপুর কেবিএ কলেজ মাঠ সংলগ্ন স্থানে কয়েকজন লোক নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়।

এ সময় তারা কয়েকটি ককটেল ছুড়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে শিবির নেতা মিলন মাটিতে পড়ে গেলে অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় দুই কনস্টেবল আকবর আলী ও হাফিজউদ্দীন আহত হন বলেও জানান ওসি জালাল।

গুলিবিদ্ধ শিবির নেতা সোহাগকে পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।