চকরিয়ায় মাইক্রোবাস চাপায় আইনজীবী নিহত
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস চাপায় এক আইনজীবী নিহত হয়েছেন।
বুধবার বিকালে নিহত মো. সিরাজ উদ-দৌলা (৬৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার বাসিন্দা। তিনি চকরিয়ার সহকারী জজ আদালতের সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নিজাম উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরসভার হাসপাতাল সড়কের সামনে মাইক্রোবাসের চাপায় আহত হন সিরাজ।
এ সময় তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যায় মারা যান তিনি।
মাইক্রোবাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
