চাচাত বোনকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের লোভ দেখিয়ে চাচাত বোনকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সেলিম (৩৫)। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের আলী আহমদের ছেলে।
মামলার অন্য দুই আসামি সেলিমের বাবা আলী আহমদ এবং ভাই নূর আহমদকে খালাস দেয়া হয়েছে।
ট্রাইব্যুনালের আইনজীবী (পিপি) চন্দন তালকুদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার পর আসামি সেলিমকে কারাগারে পাঠানো হয়।
২০০৩ সালের ২৫ এপ্রিল ধর্ষিত ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে সেলিম তাকে বিয়ে করতে অসম্মতি জানায়।
এরপর কিশোরীর মা আদালতে মামলা করলে ওই বছরই পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দেয়।
