কুমিল্লায় ট্রাক্টর চাপায় প্রধানশিক্ষক নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টায় ট্রাক্টরের চাপায় নিহত নুরুজ্জামান (৩৬) কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এছাড়া তিনি হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রাজ্জাক জানান, নুরুজ্জামান কুমিল্লা যাওয়ার পথে কোম্পানীগঞ্জ বাজারে ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
