রংপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা
রংপুরে সাংবাদিকদের জন্য ‘নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শহরের একটি বেসরকারি সংস্থায় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে ভয়েস অব আমেরিকা ও রেডিও টুডে মিডিয়া একাডেমি।
কর্মশালায় সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, স্বাধীনতার ৪৪ বছরে নারীরা যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল ততটা এগোয়নি। সবক্ষেত্রে নারীরা এখনো বৈষম্যের শিকার।
তিনি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও সঠিক প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডির উপ-পরিচালক গ্রেগরি জে এডাম্স বাংলাদেশে নারীর উন্নয়ন ও অধিকার রক্ষায় ইউএসএআইডি সার্বিক সহযোগিতা করছে বলে জানান।
ইউএসএআইডি বাংলাদেশের জেন্ডার বিষয়ক উপদেষ্টা মাহমুদা রহমান খান কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন।
কর্মশালায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিস প্রধান রোকেয়া হায়দার।
এছাড়া বক্তব্য রাখেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের শাহনাজ মু্ন্নি, এনটিভির জহিরুল আলম প্রমুখ।
কর্মশালায় রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
