কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের রামু থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক ফয়েজ উদ্দিন (২২) কক্সবাজার সদর উপজেলার পিএম খালী এলাকার সামছুল আলমের ছেলে।
বিজিবির ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে মরিচ্যা যৌথ চেক পোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী অটোরিকশায় তল্লাশি চালিয়ে নয় হাজার আটশ’ ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ ফয়েজকে আটক করা হয়।
এ ব্যাপারে মামলা দায়ের করে আটক ফয়েজকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
