আইনশৃঙ্খলা সভা থেকে চেয়ারম্যান গ্রেপ্তার
মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে বের হওয়ার সময় ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেলের বিরুদ্ধে বিএনপির অবরোধ ও হরতালের সময় ভাংচুর ও অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরেই গ্রেপ্তাররের চেষ্টা চলছিল। অবশেষে দুপুরে উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে বের হলে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেওয়ান মাঈনউদ্দিন বিপ্লবকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে গেছেন।
