২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় নিহত বাংলাদেশিদের লাশ ফেরত আসছে

হবিগঞ্জ সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যে গ্রামবাসীর পিটুনিতে নিহত তিন বাংলাদেশির লাশ সোমবার ফেরত সোমবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমে ফেরত আসছে।

নিজস্ব প্রতিবেদক

ও হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 11:39 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বাংলাদেশের কাছে হস্তান্তরের আগে ত্রিপুরা পুলিশের ব্যবস্থাপনায় নিহতদের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাল্লা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় চোর সন্দেহে ওই তিন জনকে শনিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন- সিদ্দিক আলী (৫৫), ওমর আলী (৩০) ও আনোয়ার মিয়া (২৫)। তারা সবাই চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরু চোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।”

ঘটনা জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয় বলে বিজিবির বাল্লা বিওপি'র কোম্পানি কমান্ডার মোজাফফর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান।

মন্ত্রণালয়ের কর্মকর্তা নৃপেন্দ্র দেবনাথ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার পতাকা বৈঠকের পর লাশ তিনটি ফেরত দিতে বিএসএফ রাজি হয়েছে।

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা